মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে কটূক্তি করায় রংপুরে যুবক গ্রেফতার

স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে কটূক্তি করায় রংপুরে যুবক গ্রেফতার

আকাশ খাঁন রংপুর

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ফেসবুকে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে কটূক্তি করায় রমজান আলী নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ধর্মীয় অবমাননা করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হওয়ার পর রবিবার ওই যুবককে গ্রেফতার করে সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ওই যুবক উপজেলার কুর্শা ইউনিয়নের পলাশবাড়ি গ্রামের আব্বাস আলী মূহুরির পুত্র।

জানা গেছে, গত ১৬ অক্টোবর শারদীয় দুর্গা পূজা উপলক্ষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক তার এক বক্তব্যে বলেছিলেন-দেবী দুর্গা শত্রু বধ করে পৃথিবীতে শান্তি এনেছে। স্বাস্থ্যমন্ত্রীর হিন্দু ধর্ম বিষয়ক বক্তব্যকে কটূক্তি করে যুবক রমজান আলী তার ব্যবহৃত ‘নীল খামে লেখা জীবন’ নামের ফেসবুক আইডিতে পোস্ট দেয়। যুবকের কটূক্তি ফেসবুকে ভাইরাল হলে প্রথমে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ফেসবুকধারীদের মধ্যে আলোচনা শুরু হয়। পরে বিষয়টি নিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। স্থানীয়ভাবে এ বিষয়টি মীমাংসা না হওয়ায় হিন্দু সম্প্রদায়ের পক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ তারাগঞ্জ উপজেলা কমিটির সহ-সভাপতি সেল্টু শংকর রায় বাদী হয়ে গত রবিবার তারাগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক রমজানের বিরুদ্ধে মামলা করেন।

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, মামলা হওয়ার পর রবিবার রাতেই রমজানকে গ্রেফতার করা হয় এবং পরদিন রংপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com