আকাশ খাঁন, রংপুর
রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠকের নেতৃত্বে ডিবি পুলিশের একটি বিশেষ টিম রোববার সকাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এ অভিযান চালায়। এ সময় হাসপাতালের এমার্জেন্সি, বহিরাঙ্গন এবং ভেতর থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন রফিক, আবুল কাশেম, ইসরাইল, খোরশেদ আলম, দুলাল মিয়া, জাহিদুল ইসলাম এবং রহিম নামের এক রিকশাচালক।
উত্তম প্রসাদ পাঠক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে এই চক্রটি দীর্ঘদিন থেকে হাসপাতালে রোগীদের জিম্মি করে নানাভাবে টাকা আদায় করত। এর মধ্যে রিকশাচালকও রয়েছেন। সরকারি প্রতিষ্ঠানে এই অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি।
Leave a Reply