বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ব‌রিশা‌লে ছাদ বাগা‌নীদের মা‌ঝে ডি‌সি খাইরুল আল‌মের উ‌দ্যো‌গে আঁখ ও ড্রাগন চারা বিতরণ

ব‌রিশা‌লে ছাদ বাগা‌নীদের মা‌ঝে ডি‌সি খাইরুল আল‌মের উ‌দ্যো‌গে আঁখ ও ড্রাগন চারা বিতরণ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলমের নিজস্ব ছাদ বাগান থেকে বরিশালের ছাদ বাগানীদের মাঝে যশোর অঞ্চলে উৎপাদিত উন্নত জাতের আখ এবং ভিয়েতনামী জাতের উন্নত মানের ড্রাগন চারা বিতরণ করা হয়েছে। ‘সবুজ কৃষি বরিশাল’ নামে একটি সংগঠনের ব্যানারে শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর পলিটেকনিক রোডে উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলমের ছাদ বাগানে আনুষ্ঠানিকভাবে এই চারা বিতরণ করা হয়।
উপ-পুলিশ কমিশনার উত্তর মো. খাইরুল আলম এই চারা বিতরনে পৃষ্ঠপোষকতা করেন।
এ সময় উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেন,সাধারন মানুষকে ছাদ বাগানের প্রতি উৎসাহ প্রদানের লক্ষ্যে আজকের এ ক্ষুদ্র আয়োজন।আমি বিশ্বাস করি এ চারাগাছ বিতরনের মাধ্যমে সমাজের মানুষের মাঝে প্রেরনা জাগবে।তারা তাদের কোন জমি অনাবাদী রাখবেনা।আমরা সবাই যদি এভাবে গাছ লাগাই তাহলে আমাদের দেশে কখনো খাদ্য ঘাটতি দেখা দেবেনা।আমরা নিজেরা খাদ্যে স্বয়ং সম্পন্ন হয়ে অপরদেশকেও সহযোগিতা করতে পারবো।নিজেরাও স্বাবলম্বী হতে পারবো। এভাবে সবাই এগিয়ে আসলে একদিন সকলের সম্মিলিত প্রচেষ্টায় সুজলা সুফলা শস্য শ্যামল বাংলাদেশ গড়ে তুলতে পারবো।
অনুষ্ঠানে নগরীর ৪০জন ছাদ বাগানী সহ এ পর্যন্ত বিভিন্ন সময়ে মোট ১১২ জন ছাদ বাগানীর মাঝে যশোর অঞ্চলে উৎপাদিত চিনি তৈরীর উন্নত মানের আঁখ, ভিয়েতনামী স্ব-পরাগায়ন জাতের ড্রাগন চারা এবং উন্নত মানের টমোটোর বীজ বিতরন করা হয়।
এ সময় ‘সবুজ কৃষি বরিশালের’ প্রতিষ্ঠাতা মো. বরকত হাসান, ছাদ বাগানী শের-ই বাংলা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মাইনুল ইসলাম হাসিব, মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা কৃষিবিদ রকিবুল ইসলাম ও জাগুয়া কলেজের শিক্ষক নাসরিন সিরাজী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ছাদ বাগানে আনুষ্ঠানিকভাবে চারা বিতরনের আয়োজন করায় অন্যান্যরা ছাদ বাগানে উৎসাহিত হবে বলে জানান সবুজ কৃষি বরিশালের প্রতিষ্ঠাতা মো. বরকত হাসান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com