শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শহীদ ময়েজউদ্দিন পদক পাচ্ছেন দেশের ৫ গুনিজন

শহীদ ময়েজউদ্দিন পদক পাচ্ছেন দেশের ৫ গুনিজন

জাতীয় এবং স্থানীয় পর্যায়ে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় এ বছর বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির (এফপিএবি)শহীদ ময়েজউদ্দিন পদক ২০২০-এ মনোনীত হয়েছেন ৫ জন সমাজ সেবক ।

মনোনীত সমাজ সেবকরা হলেন কক্সবাজারের এডভোকেট আয়াছুর রহমান, দিনাজপুরের আবদুস সামাদ চৌধূরী, খুলনার এডভোকেট মো. এনায়েত আলী, ফরিদপুরের আ.খ.ম. নূরুল ইসলাম (মরোণোত্তর) ও বরিশালের হাসিনা নজরুল (মরোণোত্তর।

আগামী সোমবার (২১ ডিসেম্বর) পর্যটন নগরী কক্সবাজারের হোটেল ইউনি রিসোর্টে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির এক অনুষ্ঠানে ওই ৫ গুনিজন ও তাদের পরিবারের হাতে পদক তুলে দেওয়া হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীহে কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কক্সবাজার সদর-রামু আসনের মাননীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও সংরক্ষিন মহিলা আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এফপিএবি’র সভাপতি প্রকৌশলী মাসুদুর রহমান ।

শহীদ ময়েজউদ্দিন একাধারে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির (এফপিএবি) মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৩০ সালে ১৭ মার্চ বর্তমান গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়হরা গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম ছুরত আলী, মাতার নাম শহরবানু। তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপির পিতা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com