শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
খাগড়াছড়ির ছয় পাহাড়ি গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করলেন এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

খাগড়াছড়ির ছয় পাহাড়ি গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করলেন এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা


আরিফুল ইসলাম মহিন,খাগড়াছড়ি প্রতিনিধি:


খাগড়াছড়ি সদরের ছয়টি প্রত্যন্ত পাহাড়ি গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেছেন, খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এর ফলে চেলাছড়া, লারমা পাড়া, পল্টনজয় পাড়া, হাপং পাড়া, খামার পাড়া ও বেলতলী পাড়ার প্রায় ছয়’শ পরিবার বিদ্যুৎ সংযোগের আওতায় এসেছে।
শনিবার দুপুরে চেলাছড়া গ্রামে গ্রামবাসীর উপস্থিতিতে আয়োজিত বিদ্যুৎ সংযোগ উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আসার আগে দেশের বেশিরভাগ এলাকা বিদ্যুৎ সংযোগের আওতার বাইরে ছিল। গত এক দশকে দেশের পাহাড়-সমতল সব এলাকায় সমভাবে উন্নয়ন সম্প্রসারিত হচ্ছে। তারই আওতায় খাগড়াছড়ি জেলার প্রায় সব এলাকায় দ্রæততম সময়ের মধ্যে বিদ্যুৎ পৌঁছে যাবে।
তিনি জাতির পিতার জন্ম শতবর্ষ উপলক্ষে সরকার প্রধানের অঙ্গীকার বাস্তবায়নে সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম বিনির্মাণে ‘পাহাড়ি-বাঙালি’ সকল মানুষকে ঐক্যবদ্ধ হবারও আহবান জানান।
পেরাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলম, পার্বত্য জেলা পরিষদ সদস্য অধ্যাপক নীলোৎপল খীসা, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার এবং পার্বত্য চট্টগ্রাম বিদ্যুৎ সম্প্রসারণ প্রকল্পে-এর সহকারি প্রকৌশলী যতন মানিক চাকমা।
সমাজকর্মী ও শিক্ষক আশাপ্রিয় ত্রিপুরা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে সংসদ সদস্যের সহধর্মীনি মল্লিকা ত্রিপুরা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র, জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. আশুতোষ চাকমা, বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক দীনময় রোয়াজা, জেলা পরিষদ সদস্য শুভমঙ্গল চাকমা, শতরুপা চাকমা ও খোকনেশ^র ত্রিপুরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সভা শুরু হবার আগে বৈদ্যুতিক সুইচ টিপে বাতি জ্বালানোর মাধ্যমে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনকরেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com