মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের প্রতীক-তার নেতৃত্বে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ …. মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম

বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের প্রতীক-তার নেতৃত্বে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ …. মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম

মোঃমিজানুর রহমান //পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের প্রতীক।তার নেতৃত্বে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ, একটি পতাকা,একটি জাতি সত্ত্বা। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে নসাৎ করতে একাত্তরের পরাজিত শক্তি ও ৭৫ এর খুনিরা আপচেষ্টা চালাচ্ছে। স্বাধীনতা বিরোধী অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে। শনিবার দুপুরে পিরোজপুরের নেছারাবাদ(স্বরূপকাঠি)উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ১৯৭১ সনে মহান মুক্তিযুদ্ধে অনেক ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন,সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছি। কিন্তু স্বাধীনতা বিরোধী চক্র ১৯৭৫ সনে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করে এ দেশটিকে আবার পাকিস্তানে পরিনত করার চেষ্টা চালায়।বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরে এসে ২১ বছর পর রাজপথে থাকা আওয়ামীলীগকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে এসে আবারও মুক্তিযুদ্ধের চেতনাকে সু প্রতিষ্ঠিত করেছেন। তাঁর নেতৃত্বে আজ বাংলাদেশ উন্নয়নে রোল মডেলে পরিনত হয়েছে। এই বাংলাদেশ সকলের জন্য নির্বিঘ্ন,শান্তির,সমৃদ্ধ সোনালী দেশ থাকবে। যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন আমাদের মহান নেতা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এ হোক আজকের আমাদের প্রতিজ্ঞা।
উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ, সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ-কাউখালী সার্কেল) মো. রিয়াজ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাকে কমান্ডার গৌতম নারায়ন চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাকে কমান্ডার কাজী মো. সাখাওয়াত হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা মো. মহিউদ্দিন আহম্মেদ, মো. আব্দুস সালাম সিকদার ও ইউপি চেয়ারম্যান শেখ মো. সায়েম প্রমুখ । পরে মন্ত্রী প্রধান অতিথি হিসেবে শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের শীতবস্ত্র বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com