বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নাসিমের মৃত্যু নিয়ে ব্যঙ্গাত্মক স্ট্যাটাস দেয়ায় প্রভাষক গ্রেপ্তার

নাসিমের মৃত্যু নিয়ে ব্যঙ্গাত্মক স্ট্যাটাস দেয়ায় প্রভাষক গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে ফেসবুকে ব্যঙ্গাত্মক স্ট্যাটাস দেয়ায় ডিজিটাল আইনের মামলায় গ্রেপ্তার হয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক প্রভাষক। 

গতরাতে নগরীর সর্দারপাড়ার ভাড়া বাসা থেকে বাংলা বিভাগের প্রভাষক সিরাজাম মুনিরাকে গ্রেপ্তার করে তাজহাট থানা পুলিশ ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান জানান, সিরাজাম মুনিরা তার ফেসবুক আইডি থেকে মোহাম্মদ নাসিমকে নিয়ে শনিবার সকালে একটি ব্যঙ্গাত্মক পোস্ট দেন। 

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তাকে কারণ দর্শানোর নোটিশ দেন। এরপর আগের পোস্ট মুছে ফেসবুকে আরেকটি পোস্ট দিয়ে ক্ষমা চান প্রভাষক সিরাজাম মুনিরা।

এঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া তাজহাট থানায় ডিজিটাল আইনে মামলা করেন। পরে গত রাত সাড়ে ১২টায় দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

প্রসঙ্গত,শনিবার সকাল ১১টা ১০মিনিটে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ নাসিম শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com