বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১
বোয়ালমারীতে গরু চুরি করে পালাতে গিয়ে চোর আটক

বোয়ালমারীতে গরু চুরি করে পালাতে গিয়ে চোর আটক

ফরিদপুরের বোয়ালমারীতে গরু চুরি করে পালাতে গিয়ে জনতার হাতে ধৃত হয়েছে এক চোর। এ ঘটনায় বোয়ালমারী থানায় বৃহস্পতিবার রাতে মামলা হয়েছে। আসামীকে শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, ১৭ ডিসেম্বর ভোর রাতে ২/৩ জনের এক দল গরু চোর পৌরসভার কলারন গ্রামের আরব আলীর বাড়ি থেকে তিনটি গরু চুরি করে। গরু তিনটিকে পার্শ্ববর্তী গোল্ডেন জুট মিলের নিকটবর্তী একটি ব্রিজের উপর থেকে ট্রাকে তুলছিল। একটি গরুকে ট্রাকে তোলার পর এলাকাবাসীর ধাওয়া খেয়ে ট্রাক চালক গরুসহ ট্রাক নিয়ে পালিয়ে যায়। এ সময় বাকি চোরেরা ট্রাকে উঠে পালাতে পারলেও রবিউল ইসলাম রবিন নামে এক চোর দৌড়ে পালানোর চেষ্টাকালে বোয়ালমারী চৌরাস্তা নামক স্থানে জনতার হাতে ধৃত হয়। রবিউল ইসলাম রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার রামদিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে।
এ ঘটনায় গরুর মালিক আরব আলী বাদি হয়ে বৃহস্পতিবার রাতে বোয়ালমারী থানায় মামলা করেছে। থানা পুলিশ গরু চোর রবিউল ইসলামকে ফরিদপুর আদালতে প্রেরণ করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com