সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পীরগঞ্জে নদী থেকে বালু উত্তোলন ২টি গাড়ি আটক,সাংবাদিকদের লাঞ্ছিত

পীরগঞ্জে নদী থেকে বালু উত্তোলন ২টি গাড়ি আটক,সাংবাদিকদের লাঞ্ছিত

স্টাফ রিপোর্টার:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবৈধ ভাবে টাঙ্গন নদীতে বালু উত্তোলন করা কালে সাংবাদিকরা ছবি তুলতে গেলে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বালু খোরদের বিরুদ্ধে। সে সময় লাঠি দিয়ে সাংবাদিকদের মারধর করেন হবি নামে এক বালুখোর চক্রের সদস্য সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।বৃহস্পতিবার বিকালে ৮নং দৌলতপুর ইউনিয়নের টাঙ্গন নদীর কদমতলীর ঘাটে এ ঘটনা ঘটেছে। পরে স্থানীয় সাংবাদিকরা পীরগঞ্জ থানায় মুঠোফোনে জানালে পীরগঞ্জ থানার পুলিশ গিয়ে ২টি বালুর গাড়িসহ সাংবাদিকদের উদ্ধার করে। উল্লেখ্য যে, গত কয়েকদিন আগে সেই নদীর ঘাট থেকে ৭টি গাড়ি আটক করে জরিমানা করা হয়েছিল। পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম ঘটনা স্থলে গিয়ে বালু খোরদের পক্ষে সাফাই গাওয়ার অভিযোগও করেন সাংবাদিকরা। সেই সাথে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দেয়ার হুমকি দেন বালুখোর সিন্ডিকেটের সদস্যরা। এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম বলেন,গাড়ি গুলো কোন এলাকায় বালু উত্তোলন করেছিল সেটা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে জেলা প্রশাসক ডঃ কামরুজ্জামান সেলিম বলেন, বালু উত্তোলন করা অপরাধ যারা অবৈধ ভাবে বালু তুলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com