বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
৭১ এর বীরঙ্গনাকে দেখতে গেলেন এমপি বাসন্তী চাকমা

৭১ এর বীরঙ্গনাকে দেখতে গেলেন এমপি বাসন্তী চাকমা


পার্বত্য অঞ্চলের সংরক্ষিত  আসনের এমপি বাসন্তি চাকমা জেলার পানছড়ির যৌথখামারের প্রত্যন্ত গ্রামে ৭১ এর বীরঙ্গনাকে  বিজয়ের শুভেচ্ছা  ও শ্রদ্ধা জানান।
 বিজয়ের মাসে ১৭ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার  খাগড়াছড়ি জেলার পানছড়ি  উপজেলার প্রত্যন্ত গ্রাম যৌথখামারে বীরঙ্গনা চেংসামা মারমা কে দেখতে যান।তিনি বীরঙ্গনাকে  কিছু পোষাক, নগত অর্থ ও ফল উপহার দেন। বীরঙ্গনা চেংসামা মারমা জানান, আমি স্বাধীনতার যুদ্ধের  সময় ১৫/১৬ বয়স ছিলাম।  তখন পাক হানাদার বাহিনী  আমাকে তুলে নিয়ে মহালছড়ি শিবিরে আটক রাখে। সেখানে প্রতিদিন রাতে তাদেরকে নাচ দেখাতে হত। মধ্যরাতে প্রতিক্ষনেই তাদের মনোরঞ্জনের শিকার হয়েছি।  দেশ স্বাধীন হলে আমি পানছড়িতে  ভাইয়ের আশ্রয়ে থাকি।  লোক লজ্জায় কখনও কারও কাছে যাই নাই। কেউ বিয়ে না করায় ভাই ভাতিজার আশ্রয়ে এখনও পরে আছি। মহিলা এমপি  বাসন্তী চাকমা আজ আমার খোজ খবর নেওয়ায় খুব গর্ব হচ্ছে।
এ সময় পানছড়ি  উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল  ইসলাম  একটি পাকা ঘর নির্মান করে দেওয়ার আশ্বাস দেন। এসময়  পানছড়ি  উপজেলা পরিষদের  মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি  বাহার মিয়া, ৪নং লতিবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিরণ ত্রিপুরা, প্রেস ক্লাবের সাধারন  সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, উপজেলা  মহিলা লীগের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।
পরে তিনি পানছড়ি হাসপাতাল, যৌথ খামার বৌদ্ধ বিহার পরিদর্শন  করেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com