সিরাজগঞ্জ জেলার তাড়াশের সাকুয়া দিঘী গ্রামের যুবকদের সম্মিলিত গঠিত,, শান্তি ফাউন্ডেশনের মাধ্যমে শীতার্থ দের মাঝে কম্বল বিতরণ করা হয়।
“হৃদয়ে শান্তি ফাউন্ডেশন ” সংগঠনের উদ্যোগে শীত উপলক্ষে সাকুয়া দিঘী গ্রামের ৫৫টি অসহায়, দরিদ্র, শীতার্ত মানুষের মাঝে কম্বল সদস্যবৃন্দের মাধ্যমে পৌছে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন শান্তি ফাউন্ডেশনের সকল সদস্য বিন্দু।
উক্ত কর্মসূচিতে ছিলো শীতার্থ দের কালো রাত বাড়িয়ে দিব আপন হাত।
বিতারনে স্থান সাকুয়া দিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। এ সময় আরো উপস্থিত ছিলেন গ্রামের বয়স্ক ব্যক্তিবর্গ ও সম্মানিত ব্যক্তি।
শীতবস্ত্র বিতরণকালে মোঃ শফিকুল ইসলাম বলেন, শীতে বৃদ্ধ-শিশুদের কষ্ট স্বাভাবিকভাবেই বেশি হয়। নদী ও চলনবিল তীরবর্তী হওয়ায় এ অঞ্চলে শীত বেশী। এ অঞ্চলে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে তেমন উদ্যোগও চোখে পড়ে না। দাম বেশি হওয়ায় অসহায় লোকজনকে শীতবস্ত্র ছাড়াই জীবনযাপন করতে হয়। সমাজের বিত্তবান মানুষ এগিয়ে আসলে অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। শীতার্ত কিছু মানুষের এমন দুর্দশা লাঘব করতেই প্রতি বছর শান্তি ফাউন্ডেশন শীতবস্ত্র বিতরণ করে থাকে। এছাড়া ফাউন্ডেশন থেকে শিক্ষা বৃত্তি, চিকিৎসা অনুদান, প্রতিবন্ধী, বিবাহ অনুদান দিয়ে থাকে##
Leave a Reply