মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহে উদ্বোধন করা হলো জয়বাংলা চত্বর

ময়মনসিংহে উদ্বোধন করা হলো জয়বাংলা চত্বর

আনোয়ার সাদত জাহাঙ্গীর:ময়মনসিংহ:

ময়মনসিংহে আজ বেলা ০৩ টায় উদ্বোধন করা হয় জয় বাংলা চত্বর। মহান মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অর্থায়নে ব্রহ্মপুত্র নদীর কুল ঘেঁষে শম্ভুগঞ্জ ব্রিজের পাশে নির্মিত হয় জয়বাংলা চত্বর।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, এমপি।
প্রতিমন্ত্রী মোবাইল ফোনের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত হয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রতিটি উন্নয়ন কার্যক্রমে মেয়র এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
ময়মনসিংহ সিটির মেয়র ইকরামুল হক টিটু সভাপতির বক্তব্যে এই প্রত্যাশা করেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জয়বাংলা স্লোগানের শক্তিতে বলীয়ান হয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা সবার মাঝে ছড়িয়ে যাবে জয় বাংলা চত্বরের মাধ্যমে।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধ, জাতির পিতা আর জয় বাংলা স্লোগান পরস্পর অবিচ্ছেদ্য। জয় বাংলা চত্বরের মাধ্যমে মানুষ বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধকে জানতে পারবে এবং হৃদয়ে ধারণ করতে পারবে।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জনাব মোঃ আমিনুল হক শামীম (সিআইপি), সভাপতি, দি চেম্বার অব কমার্স, ময়মনসিংহ, ইঞ্জিনিয়ার মো. নূরুল আমিন কালাম,স্থাপত্যটির ভাস্কর্য শিল্পী অনুপম সরকার জনি। অনুষ্ঠানের সঞ্চালন করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের এবং স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব জনাব রাজীব কুমার সরকার। এছাড়া আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, বীর মুক্তিযোদ্ধা মো আনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ,ময়মনসিংহ সিটি কর্পোরেশন কাউন্সিলর আসিফ হোসেন ডন, কামাল খান,এমদাদুল হক মন্ডল প্রমুখ।
এছাড়া বীর মুক্তিযোদ্ধাগণ, সিটি কর্পোরেশনের কাউন্সিলরগণ, কর্মকর্তা-কর্মচারিগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com