সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নবীনগরে তিতাস নিউজ এর আয়োজনের মহান বিজয় দিবসের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান

নবীনগরে তিতাস নিউজ এর আয়োজনের মহান বিজয় দিবসের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান

মিঠু সূত্রধর পলাশ,
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

মহামারি করোনার স্বাস্থবিধি মেনে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জনপ্রিয় তিতাস নিউজ এর আয়োজনে ও নদী নিরাপত্তা সামাজিক সংগঠন নোঙর এর সহযোগীতায় মহান বিজয় দিবস উপলক্ষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় নবীনগর প্রেসক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত কথা কবিতা গানে গানে বিজয়ের মুক্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিতাস নিউজের সম্পাদক সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. একরামুল সিদ্দিক।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাম লালু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা খাইরুল আমিন,নবীনগর প্রেসক্লাবের সধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, বিশিষ্ট সমাজ সেবক শাহিন রেজা টিটু, সমাজ সেবক কুদ্দুস মিয়া সহ আরো অনেকেই।

এসময় তিতাস কচিকাঁচার মেলার সংগঠক মাধব ঘোষের পরিচালনায় সংগীত পরিবেশন করেন, স্বর্না সরকার তুলি, অনামিকা বনিক জয়ী, আদ্রীতা দাস পূজা, তিন্বি সাহা, শ্রাবন্তী চক্রবর্তী, অন্তরা ভট্টাচার্য, প্রতিভা দাস, দিহান সূত্রধর।

অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন, আবৃত্তিশিল্পী প্রদীপ আচার্য্য, আবৃত্তি শিল্পী শুভ চক্রবর্তী শুভেন্দু।

অনুষ্ঠানে কৌতুক ও দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করে দর্শক শ্রোতাদের মাতিয়ে তুলেন শিল্পী বাবুল মিয়া, মো. জনি, তবলায় ও বাদ্যযন্ত্রে ছিলেন রাজু আচার্য্য, মোমেন সহ আরো অনেকেই।

এসময় কথা কবিতা গানেগানে বিজয়ের মুক্ত আলোচনা অনুষ্ঠানটি দর্শক শ্রোতাদের মাতিয়ে রেখেছিলেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com