বুধবার ১৬ ডিসেম্বর ২০২০ মহান বিজয় দিবসে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ৫ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন, রংপুর রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দসহ অন্যান্য সংবাদকর্মীরা। যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২০ উদযাপনের লক্ষ্যে সারাদেশের ন্যায় রংপুরেও স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বিজয় দিবসের প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে রংপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি রহমতুল্লাহ অপু ও সাধারন সম্পাদক শিমুল ইসলাম এর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন রংপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক-শিমুল ইসলাম,মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক -শরিফা বেগম শিউলী,সহ প্রচার সম্পাদক-সিয়াম হোসেন,কার্যকরী সদস্য-সুমন ইসলামসহ সাংবাদিক রবিন চৌধুরী রাসেল,সাকিব উদ্দীন,রিয়াদ ইসলাম।
Leave a Reply