বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রংপুরে মহান বিজয় দিবস স্মরনে আলোচনা সভা ও স্বাধীনতার ভিডিও চিত্র প্রদর্শনী

রংপুরে মহান বিজয় দিবস স্মরনে আলোচনা সভা ও স্বাধীনতার ভিডিও চিত্র প্রদর্শনী

বিভাগীয় নগরী রংপুরে মহান বিজয় দিবস স্মরনে আলোচনা সভা, স্বাধীনতার ভিডিও চিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে শেখ রাসেল মেমোরিয়াল জাতীয় সমাজকল্যান সংস্থা ও বিএনসিসি আয়োজিত রংপুর টাউন হল সন্মেলন কক্ষে ছাত্র নেতা শাহজানুর ইসলাম সৌরভ সাংগঠনিক সম্পাদক,রংপুর মহানগর ছাত্রলীগ রংপুর জেলা শাখার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আতিকুল উল আলম কল্লোল, সাংস্কৃতিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর জেলা।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোছাঃ ইক্তা হাছনা লুনা,কার্যকরী সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ, রংপুর জেলা শাখা, মোঃ মুরাদ হোসেন, সাধারন সম্পাদক, রংপুর মহানগর যুবলীগ, স্বাধীন সাধারন সম্পাদক, মহানগর ছাত্রলীগ রংপুর। অনুষ্ঠানের শুরুতেই নবনির্বাচিত রংপুর জেলা আওয়ামীলীগের দুই নেতাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, মহান বিজয় দিবস বাঙালি জাতীর সর্ব শ্রেষ্ঠ দিন। বহু সংগ্রাম, তাজা রক্ত, অনেক তাজা প্রাণ, মা-বোনদের সম্ভ্রমহানী এবং সঠিক নেতৃত্বের মাধ্যমে বাঙালি জাতি লাভ করে তাদের প্রিয় স্বাধীনতা।

স্বাধীন বাংলাদেশের স্থপতি ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশে উদিত হয়েছিল নতুন এক সূর্য।পরে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ঘটনাবলী তুলে ধরতে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন করতে স্বাধীনতার ভিডিও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এসময় বিএনসিসিসহ শেখ রাসেল মেমোরিয়াল জাতীয় সমাজকল্যান সংস্থার বিভাগীয়,জেলা ও মহানগরের কর্মকর্তা ও সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com