বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চিতলমারীতে বীর মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সমাবেশ

চিতলমারীতে বীর মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সমাবেশ

কুষ্টিয়ায় নির্মাণাধীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙার প্রতিবাদে বাগেরহাটের চিতলমারী উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। চিতলমারী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে মঙ্গলবার সকাল সাড়ে দশ ঘটিকায় এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধাদের এই প্রতিবাদ সমাবেশে একাত্মতা প্রকাশ করে আরও যোগদান করে চিতলমারী উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলমের সভাপতিত্বে উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ বাবুল হোসেন খান, ভাইস চেয়ারম্যান মোঃ মাহাতাবুজ্জামান মাহাতাব, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ বেলাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেনসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ।


অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ শেখ নজরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে বীর মুক্তিযোদ্ধাগণ শপথ করেন যে, যেকোনো মূল্যে তাঁরা জাতির জনকের সম্মান রক্ষা করতে ‘৭১ এর মত সদা প্রস্তুত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com