মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পূবাইলে ৩ হাজার ৮৪৫ পিস ইয়াবাসহ আটক ২

পূবাইলে ৩ হাজার ৮৪৫ পিস ইয়াবাসহ আটক ২

গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল থানার বসুগাও এলাকা থেকে ৩ হাজার ৮৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গতকাল সোমবার রাত ৮ টার দিকে তাদেরকে আটক করে গাজীপুর র‌্যাব-১ এর সদস্যরা।

আটকরা হলেন- গাজীপুরের বসুগাও এলাকার আবুল কাশেম সরকারের ছেলে মোঃ রেজাউল সরকার ও কক্সবাজারের মুসুনিয়া ক্যাম্পের মোঃ আল আমিনের স্ত্রী মোসাঃ ছমিরা।

র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, ছমিরা দীর্ঘদিন ধরে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে থেকে ইয়াবা কিনে চোরাই পথে গাজীপুরের পূবাইলে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলো। গতকাল পূবাইলে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩ হাজার ৮৪৫ পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন ও নগদ কিছু টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বির“দ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com