সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কাশিমপুর কারাগারে বন্দী হাজতির মৃত্যু

কাশিমপুর কারাগারে বন্দী হাজতির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দী এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ভোরে অসুস্থ অবস্থায় কারাগার থেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নাম- মঞ্জুর আলী (৫২)। তিনি রাজশাহীর তানোর থানার বারুতন রাতুল এলাকার বাসিন্দা মৃত আজুদ্দীন সরকারের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মোঃ আবু সায়েম জানান, ঢাকার শাহবাগ থানায় মঞ্জুর আলীর নামে মাদক মামলা রয়েছে। এ মামলায় গত ২০১৮ সালের ১৭ ডিসেম্বর থেকে মঞ্জুর আলী এ কারাগারে বন্দি ছিলেন। মঙ্গলবার ভোর রাতে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এসময় প্রথমে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মঞ্জুর আলীকে মৃত ঘোষণা করেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার -২ এ তার হাজতী নং- ৬৯৩০/১৮। এর আগে তিনি ঢাকা কারাগারে ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com