সমাজ ও মানবসেবায় অবদান রাখায় ফোকাস ও জনতা ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মুকুন্দ লাল দেবনাথ মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পাওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধণা জানান বরিশালের গৌরনদীতে অবস্থিত সুইজ হাসপাতাল ও পল্লী সেবাবহুমুখী সংস্থা। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শেখ রুপা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদার তেরেসা অ্যাওয়ার্ড প্রাপ্ত জনাব মুকুন্দ লাল দেবনাথ।
সুইজ হাসপাতালের চেয়ারম্যান আকন আজাদ সুইজারল্যান্ড থেকে ভিডিও কনফারেন্সে সংবর্ধণা অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। সংবর্ধণা অনুষ্ঠারে বিশেষ অতিথি ছিলেন হেল্পিং জ্যান্ড ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ বশির আহমেদ, বিশেষ অতিথি ছিলেন সুইজ হাসপাতালের ডিউটি ডাক্তার শফিকুল ইসলাম ডি.এম.এফ , এসময় বক্তব্য রাখেন , পল্লী সেবা বহুমুখী সংস্থা ম্যানেজার স্বরূপ, গৌতম চন্দ্র দাস, সুইজ হাসপাতাল মার্কেটিং অফিসার ফেরদাউস হোসেন প্রমুখ। সুইজ হাসপাতালের চেয়ারম্যান বলেন,
মুকুন্দ লাল দেবনাথ ছিলেন একজন সাদা মনের মানুষ গুণীজন সমাজ সেবক পরিশ্রমই তিনি দীর্ঘদিন দক্ষিণবঙ্গের ক্রেডিট ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পল্লী সেবা বহুমুখী সংস্থা’র জেনারেল সেক্রেটারী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক বিভিন্ন সংগঠনে সুনামের সাথে কাজ করে আসছে।
সমাজ ও মানব সেবায় বিশেষ অবদান রাখার জন্য ফোকাস চেয়ারম্যান হিসেবে” মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২০ পদক পেয়েছেন তিনি। প্রধান অতিথি মুকুন্দ লাল দেবনাথ বলেন, এ অ্যাওয়ার্ড আমার নয়, এটা দক্ষিণাঞ্চলের সবাই। তিনি আরো বলেন আমি আমার জীবনে তেমন বোন কাজ করতে পারিনি। তবে চেষ্ঠা করেছি সবার পাশে দাড়াঁতে। তিনি সবার কাছে দোয়া চান যে বাকী দিনগুলো যেন সততার সাথে কাজ করে যেতে পারেন।
Leave a Reply