বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়রের সাংবাদিকদের সাথে মতবিনিময়

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়রের সাংবাদিকদের সাথে মতবিনিময়

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, জনগণের সহযোগিতা থাকলে পর্যায়ক্রমে সিটি এলাকার সকল সমস্যা সমাধান ময়মনসিংহকে একটি আধুনিক নগরী উপহার দিতে পারবো ইনশাল্লাহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাএ বিভাগীয় শহরকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক সহযোগিতায় প্রায় ১৬’শ কোটি টাকা উন্নয়ন বরাদ্দ একনেকে পাস হয়েছে। পর্যায়ে আরো বরাদ্দ দেয়ার প্রক্রিয়া চলছে।

এখন প্রয়োজন সাংবাদিক এবং সিটি করপোরেশনের নাগরিকদের আন্তরিক সহযোগিতা। রাজশাহীতে জনগণ স্বেচ্ছায় রাস্তা প্রশস্তকরণের জন্য জায়গা ছেড়ে দিয়েছেন।
আজ সোমবার সকালে ময়মনসিংহ সিটি করপোরেশনের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের পরিচালনায় মত বিনিময় সভায় প্যানেল মেয়র-২ মাহবুবুর রহমান দুলাল, প্যানেল মেয়র-৩ শামীমা আক্তার, তত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম মিঞাসহ সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
মেয়র টিটু আরো বলেন, শেখ রাসেল শিশু পার্ক, শামসুল হক স্মৃতি পার্ক, ট্রাকস্ট্যান্ড, পাটগুদাম থেকে বাসস্ট্যান্ড সরিয়ে শম্ভুগঞ্জ বাসস্ট্যান্ড করা হবে। বর্জ্য প্রক্রিয়া করে জৈব সার তৈরী করা হবে। নগরীর বর্তমানে বড় সমস্যা যানজট ও জলবদ্ধতা দুরীকরণে প্রাথমিক কাজ চলছে। বরাদ্দকৃত প্রকল্প বাস্তবায়নের এসব সমস্যা সমাধান করা হবে।

বরাদ্দকৃত প্রকল্পের মাধ্যমে নগরের খালগুলো দখলমুক্ত করে খনন করে দ্রুত পানি নিস্কাশনের কাজ করা হবে। নগরের কেন্দ্র স্থল থেকে রেলপথ স্থানান্তর,রাস্তা দখলমুক্ত করে রাস্তা প্রশস্থ করা হবে। মানসম্মত উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ঠিকাদাররা যাতে নিন্মমানের কাজ না করতে পারে সে জন্য মনিটরিং জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com