শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
স্কুলে পরীক্ষা নেওয়ায় প্রধান শিক্ষকের কারাদণ্ড

স্কুলে পরীক্ষা নেওয়ায় প্রধান শিক্ষকের কারাদণ্ড

গাজীপুরে করোনা মহামারির মধ্যে সরকারি নির্দেশ আমান্য করে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ায় ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম সরকারকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্র্যাম্যমাণ আদালত।

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল জাকীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে এই দণ্ড দেন। গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু ওবায়দা আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষা কর্মকর্তা আবু ওবায়দা আলী বলেন, সরকারি সিদ্ধান্ত অনুসারে করোনাকালে স্কুল-কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। তাছাড়াও, আজ শহীদ বুদ্ধিজীবী দিবস।

সরকারি নির্দেশ অমান্য করে ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ সোমবার সকালে প্রধান গেট বন্ধ রেখে ১৫০ শিক্ষার্থীর পরীক্ষা নিচ্ছিলো। ঘটনাস্থল পরিদর্শনে পরীক্ষা নেওয়ার সত্যতা পাওয়া যায় এবং প্রশ্নপত্র ও খাতা জব্দ করা হয়। পরে ইউএনও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারাদণ্ড দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com