মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শিক্ষিত দুর্নীতিবাজের চেয়ে অল্প শিক্ষিত মেয়রই ভাল-প্রতিমন্ত্রী পলক

শিক্ষিত দুর্নীতিবাজের চেয়ে অল্প শিক্ষিত মেয়রই ভাল-প্রতিমন্ত্রী পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, দীর্ঘ ১৬ বছর সিংড়া পৌরসভার মানুষ উন্নয়ন বঞ্চিত ছিল। সেই উন্নয়ন বঞ্চিত পৌরসভাকে মাত্র সাড়ে ৪ বছরে আলোকিত করেছে মেয়র ফেরদৌস। করোনা-বন্যায় অসহায় মানুষের মাঝে ছুটে গিয়েছে। আজ পৌরসভায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। দুর্নীতিবাজদের চেয়ে একজন অল্প শিক্ষিত মেয়র অনেক ভাল।

মুজিব শতবর্ষ উপলক্ষে রবিবার বিকেল ৫টায় সিংড়া বাস টার্মিনালে পৌরসভার গুরুত্বপূর্ণ ১০ পয়েন্টে ২১টি সিসিটিভি স্থাপন ও ১০টি ফ্রি ওয়াই-ফাই জোন এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পলক এসব কথা বলেন।
পলক আরো বলেন, এখন ডিজিটাল বাংলাদেশ আর স্বপ্ন নয় বাস্তবতায়। ডিজিটালের কারণে দেশ এগিয়ে গেছে, জনগণের সুযোগ সুবিধা বেড়েছে। এতে দুর্নীতি ও হয়রানি কমেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংড়া পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. ওহিদুর রহমান শেখ, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাসান ইমাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com