বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঘোড়াঘাটে প্রথম করোনা উপসর্গ নিয়ে শিক্ষকের মৃত্যু

ঘোড়াঘাটে প্রথম করোনা উপসর্গ নিয়ে শিক্ষকের মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মোস্তাফিজুর রহমান সাহেব (৭২) নামের একজন  অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, ১৪ জুন রবিবার ভোর ৫ টার  দিকে তিনি করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি উপজেলার ১নং বুলাকীপুর ইউপি’র বিন্যাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর নেওয়াজ আহমেদ নিশ্চিত করে জানান যে, করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির নমুনা সংগহ করা হয়েছে। ১৫ জুন সোমবার দিনাজপুর মেডিকেল কলেজে ও হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পাঠানো হবে। তিনি ভাইরাসে আক্রান্ত ছিলেন কি না তা পরীক্ষার ফলাফল আসলে জানা যাবে।

এদিকে শিক্ষকের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ঘোড়াঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অতুল চন্দ্র রায়, উপজেলা রির্সোস কর্মকর্তা জয়দেব কুমার, সহকারী শিক্ষা অফিসার আব্দুল হাই মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুবল দে, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি ওসমানগনি, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, শিক্ষক নেতা আশাদুজ্জামান রাশেদ, ফারুক হোসেন, ডালিম, আব্দুল সাত্তার, রাজু আহম্মেদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com