মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহ জেলা প্রশাসন ডিজিটাল বাংলাদেশ পুরষ্কারে মনোনীত

ময়মনসিংহ জেলা প্রশাসন ডিজিটাল বাংলাদেশ পুরষ্কারে মনোনীত

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনন্য অবদান রাখায় ময়মনসিংহ জেলা প্রশাসনকে ডি‌জিটাল বাংলা‌দেশ পুর‌স্কা‌র প্রদান করা হ‌য়ে‌ছে। সরকারি পর্যায়ে কারিগরি খাতে প্রতিষ্ঠান শ্রেণীতে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ উপলক্ষে ডিজিটাল বাংলাদেশ পুরস্কারের জন্য ময়মনসিংহ জেলা প্রশাসনকে মনোনীত করা হয়েছে।
ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটরিয়ামে শনিবার অনুষ্ঠিত ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ উপলক্ষে অনুষ্ঠিত সভা থেকে ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমান উক্ত পুরস্কার গ্রহণ করেন।


যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত এই প্রতিপাদ্যকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগীতা ১২ ডিসেম্বর ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ উদযাপন হয়। প্রধান অতিথি রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ ডিভিও বার্তায় অনুষ্ঠানের উদ্বোধন করেন।
গ্রাম এবং শহর এলাকায় পিছিয়ে পড়া, অনগ্রসর অংশ, বেকার, ভূমিহীন, অনাথ, দুস্থ, ভবঘুরে, নিরাশ্রয়, সামাজিক, বুদ্ধি এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি, দরিদ্র, অসহায় রোগী, ঝুঁকিতে থাকা শিশুদের কল্যাণ ও উন্নয়নে বহুমাত্রিক সামাজিক নিরাপত্তা সেবা প্রদানে ময়মনসিংহ জেলা প্রশাসন দায়িত্বশীল ভুমিকা পালন করছে।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ডিজিটাল নৌকার সঙ্গে পাল তুলে জনগণকে ডিজিটাল সেবা প্রদানে জেলা প্রশাসক দিবারাত্রি পরিশ্রম করে চলেছে।
দ্রুততম সময়ে কাঙ্খিত মানের সেবা প্রদান ও পেপারলেস অফিস গড়ার প্রত্যয়ে ই-ফাইল (নথি) সিস্টেম, ই-নামজারী, ই-পর্চা প্রদানে জেলা প্রশাসনের কার্যালয় লাইভ কাজ করছে। প্রতি মাসেই এ কার্যালয়ে ই-ফাইল ব্যবহারে মাসে চাহিদা মোতাবেক পত্র জারি ও নথি ই-ফাইলে নিষ্পন্ন হয়ে থাকে।


মুজিববর্ষকে সামনে রেখে মাঠপর্যায়ে জনগণকে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুততম সময়ে সমস্যা সমাধানে উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে নাগরিক সেবা সহজীকরণে কার্যক্রম চলমান রয়েছে। দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনলাইন আবেদন, শিশু নির্যাতন ও শিশু অধিকার সুরা হেল্প লাইন, প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সিস্টেম ইত্যাদি ডিজিটাল কার্যক্রম বাস্তবায়ন করছে ময়মনসিংহ জেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com