শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সোনাগাজীতে মুক্তিযোদ্ধার জায়গা জবরদখল, কামালের বিরুদ্ধে থানায় অভিযোগ

সোনাগাজীতে মুক্তিযোদ্ধার জায়গা জবরদখল, কামালের বিরুদ্ধে থানায় অভিযোগ


ফেনীর সোনাগাজী উপজেলার চরডুব্বা গ্রামে এক মুক্তিযোদ্ধার ক্রয়কৃত জায়গা জবরদখল করে টিনের বেড়া দিয়ে ঘেরাও করেন স্থানীয় কামাল উদ্দিনের বিরুদ্ধে থানায় অভিযোগ।

জানা যায়, সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরডুব্বা গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান একই গ্রামের সফর আলীর কাছ থেকে ১৯৮৪ সালে ২ শতক জায়গা খরিদ করেন।

অভিযোগ সূত্রে ও মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বলেন, চরডুব্বা গ্রামের আবদুর গফুরের ছেলে কামাল একজন দুষ্ট স্বভাবের, হাংগামা সৃষ্টিকারী ও জোর জুলুমবাজ। গায়ের জোরে আইন-কানুন ও সামাজিক শালিস ব্যবস্থা কিছুই মানে না।

প্রকাশ থাকে যে, ২৯৪ চরডুব্বা মৌজার সাবেক ১৩৫ খতিয়ানের সাবেক ৫৫৯ দাগে ২ শতক বাদীর খরিদা সস্পত্তি বটে যাহা দিয়ারা ৭৪ নং চরডুব্বা মৌজার দিয়ারা ১২৪ নং খতিয়ানের ১১৭৩ দাগে বিগত ২৮/১০/১৯৮৪ সালে রেজিষ্ট্রিকৃত ৯৭৪১নং ছাপ কবলা দলিল মূলে আমি খরিদ করিয়া সরকারি খাজনা পরিশোধক্রমে মারিক দখলকার আছি।

আমাকে নিরীহ পাইয়া দুষ্ট বিবাদী উক্ত সম্পত্তির ভেগ দখলে নানাবিধ প্রতিবন্ধকতা সৃষ্টি করিয়া আছিতেছে। এইসব বিষয়ে সামাজিকভাবে শালিস দরবার আয়োজন করিলে বিবাদী প্রভাবশালী হওয়ায় তালবাহানা করিয়া সামাজিক শালিসে হাজির হয় নাই। ঘটনার সময় ৯/১২/২০২০ইং বিকাল অনুমান ৪টায় আমি বর্ণিত জায়গা দেখতে গেলে দুষ্ট বিবাদী আমাকে অশালীন ভাষায় গালি গালাজ করিয়া প্রকাশ্যে হুমকি দেয়। আমাকে আমার খরিদা সম্পত্তি সুখে শান্তিতে ভোগ দখল করিতে দিবে না।

আমি সম্পত্তির ভোগ দখলে গেলে কিংবা আইনের আশ্রয়ে গেলে আমাকে সুবিধামত পাইলে মারপিট খুন-জখম করিবে এমনকি আমাকে হত্যা করিয়া লাশগুম করিবে। বাদানুবাদের এক পর্যায়ে বিবাদী আমাকে আক্রমণ করিতে উদ্যত হইলে উপস্থিত লোকজনের সহায়তায় ঘটনাস্থল ত্যাগ করিয়া প্রাণে রক্ষা পাই। এই সকল অবস্থার আলোকে নিরুপায় হইয়া প্রতিকার পাইতে থানায় অভিযোগ করিলাম। যাহার নং- ৫৫১।

তিনি আরো বলেন, স্থানীয় সমাজপতিদের কাছে মৌখিক অভিযোগ করেছি। কামাল সালিশদার হওয়ায় কেউ তার বিচার করতে রাজি হচ্ছেনা।

এ ব্যপারে কামাল উদ্দিন বলেন, মুক্তিযোদ্ধা নুরুজ্জামান ২ শতক জায়গা ক্রয় করেছে কিন্তু তার জায়গা রাস্তার পার্শ্বে। রাস্তা প্রশস্থ হওয়া জায়গা কমে যায়।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, মুক্তিযোদ্ধার অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com