মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কুয়েতে পাপুলর বিরুদ্ধে ১১ বাংলাদেশির সাক্ষ্য, অভিযানে সিআইডি

কুয়েতে পাপুলর বিরুদ্ধে ১১ বাংলাদেশির সাক্ষ্য, অভিযানে সিআইডি

কুয়েতে মানব পাচার ও মুদ্রা পাচারের অভিযোগে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র  সংসদ সদস্য (এমপি) কাজী শহিদ ইসলাম পাপুলের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে ১১ জন বাংলাদেশি। তাদের সাক্ষ্যর ভিত্তিতে তাকে নিয়ে অভিযান চালিয়েছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

কুয়েতের সংবাদমাধ্যম আরব টাইমসের খবরের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির সিআইডির কর্মকর্তারা বৃহস্পতিবার (১১ জুন) এমপি পাপুলকে নিয়ে মুশরেফ এলাকায় তার বাসায় যান। এসময় তার বাসার কার পার্কিং এলাকায় তল্লাসী করে করে একটি গাড়ি থেকে বেশ কয়েকটি ব্যাংকের চেকবই জব্দ করেন।

খবরে বলা হয়েছে, উদ্ধার হওয়া চেকবইগুলোতে গত তিন মাসে কুয়েত, বাংলাদেশ ও কানাডায় বড় অংকের আর্থিক লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি। ১১ বাংলাদেশির সাক্ষ্যর ভিত্তিতে পাপুলের মূর্তজা মামুন নামের এক বিশ্বস্ত কর্মচারীকেও গ্রেফতার করা হয়েছে।

কুয়েতে পাপুলের প্রতিষ্ঠান মারাফী কুয়েতিয়া গ্রুপের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা মূর্তজা মামুন। তিনি কানাডারও নাগরিক। মূর্তজা মামুন কাজী শহিদ পাপলুর লেনদেনের হিসাব রাখতেন বলে বিভিন্ন খবরে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ৭ জুন পাপুলকে মুশরেফ এর আবাসিক এলাকা থেকে পাপুলকে গ্রেফতার করা হয়। কুয়েতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগে ১০০ জনেরও বেশি ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com