আসন্ন গাইবান্ধা পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি পূনরায় হতে চান তৃনমুল নেতা বর্তমান পৌর মেয়র মিলন!
আসন্ন গাইবান্ধা পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি হতে চান তৃনমুল নেতা বর্তমান পৌর মেয়র এ্যাডঃ শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন।
মেয়র প্রার্থী মিলন গাইবান্ধার গোবিন্দগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য,
ও গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সাবেক সফল সভাপতি অধ্যাপক শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির এর ২য় পুত্র,
গাইবান্ধা জেলা মহিলা আওয়ামীলীগের এর সাবেক সভানেত্রীর ২য় পুত্র এবং বাংলাদেশের গণপরিষদের প্রথম স্পীকার মরহুম শাহ্ আব্দুল হামিদের এর নাতি।
মিলন এর স্ত্রী জেসমিন মাসুদ রানী গাইবান্ধা পৌর মহিলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
পৌর মেয়র মিলন- সম্প্রতি গাইবান্ধার ভয়াবহ বন্যা ও করোনা ভাইরাসের সময় জনগণের মাঝে দেশ রত্ন শেখ হাসিনার নির্দেশে ব্যাপক ত্রান তৎপরতা এবং জনগণকে মহামারী করোনা ভাইরাসের আক্রমন রোধ কল্পে হোম কোয়ারেন্টাইন এর ব্যবস্থাসহ সচেতনতা বৃদ্ধির জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার নিমিত্তে ব্যাপক প্রচার ও উদ্ভুদ্ধকরন সহ করোনা মোকাবেলায় জনগণের সেবা প্রদান অব্যাহত রাখতে নিজেই করোনায় আক্রান্ত হয়েছিলেন।
১৯৯৬ সালে জনতার মঞ্চ গাইবান্ধা সমন্বয়ক, বিএনপি জামায়াত জোট সরকারের আমলে প্রতিহিংসার বশবর্তী হয়ে কারা নির্যাতন গ্রহন করেছেন। বর্তমানে তিনি দৈনিক গাইবান্ধার দর্পন এর সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, এ্যাড; শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন- গাইবান্ধা জেলা( নিজাম) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। পৌর যুবলীগের সাবেক আহবায়ক।
জেলা যুবলীগে সাবেক যুগ্ন আহবায়ক।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ গাইবান্ধা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক।
দীর্ঘ ২৮ বছর বাংলাদেশ আওয়ামী যুবলীগ গাইবান্ধা জেলা শাখার সাবেক সফল সভাপতি ,
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য।
বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন সাবেক সদস্য ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধার নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার পর পর ৩ বার সফল সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে তিনি সকলের নিকট ভোট পার্থনা করেছেন।
Leave a Reply