বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে দুই নির্মাণ শ্রমিকসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু

গাজীপুরে দুই নির্মাণ শ্রমিকসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু

গাজীপুরে পৃথক ঘটনায় দুই নির্মাণ শ্রমিকসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে গাজীপুর মহানগরীর শিমুলতলী এলাকায় সেনাবাহিনী পরিচালিত মেশিনটুলস কারখানার ভেতরে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) সকালে মৃতদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলো কুষ্টিয়া জেলার দেবিদ্ধার থানার ওঝানিয়াজোড়া গ্রামের শামসুল হক খন্দকারের ছেলে কামাল হোসেন (২৭) ও একই জেলা সদরের কালীসঙ্কর গ্রামের সামুদ্দিন প্রামাণিকের ছেলে নিশান হোসেন (২৭) ।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি আলমগীর হোসেন ভূঞা জানান, শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির ভেতর সেভেন রিংস কোম্পানীর রেডিমিক্স মেশিনে কাজ করছিলেন কামাল ও নিশান। এ সময় অসাবধানতাবশত রেডিমিক্স মেশিনটি চালু করা হলে দুর্ঘটনার শিকার হয়ে তারা গুরুত্বর আহত হন। পরে আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য মৃতদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তিনি আরো জানান, শুক্রবার রাতে মেট্রোপলিটন সদর থানার শিববাড়ি ব্যাংকার্স রোড এলাকার জনৈক কাইয়ুমের বাসা থেকে আদম ব্যবসায়ী শাহিনুরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়না তদন্তের পর এটি হত্যা না আত্মহত্যা তা জানা যাবে বলে ওসি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com