মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

শিরোনাম :
আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ময়মনসিংহের ত্রিশালে ডিবি’র অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ০২

ময়মনসিংহের ত্রিশালে ডিবি’র অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ০২

ময়মনসিংহ :ময়মনসিংহের পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা সংস্থার পুলিশ পরিদর্শক মোঃ শাহ কামাল আকন্দ নেতৃত্বে এসআই মোঃ আলাউদ্দিন বাদল সংগীয় অফিসার ফোর্সসহ ত্রিশাল থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ১১ ডিসেম্বর রাতে ত্রিশাল বাসষ্ট্যান্ড থেকে ২০০ বোতল ফেন্সিডিলসহ আন্তঃ জেলা মাদক ব্যবসায়ী সাফিউল আলম (৩৩), পিতা-মোঃ মমতাজ আলী, সাং-মোগরপাড়া, থানা-নবাবগঞ্জ, ও মোঃ হাফিজুর রহমান রিপন (২৬), পিতা মৃত-শহিদুল ইসলাম, সাং-গনিপুর পোদ্দারপাড়া, থানা-ফুলবাড়ী, উভয় জেলা-দিনাজপুরদ্বয় কে গ্রেফতার করা হয়।


উক্ত মাদক ব্যবসায়ীদ্বয় দিনাজপুর থেকে মাদক সংগ্রহ করে বাস যোগে এসে ত্রিশাল বাসষ্ট্যান্ডে নেমে পড়ে। ময়মনসিংহ শহরে আসার জন্য গাড়ীর অপেক্ষমান থাকাবস্থায় গোপনসূত্রে জেলা গোয়েন্দা পুলিশ উক্ত মাদকসহ দুজনকে আটক করে। তাদের বিরুদ্ধে ত্রিশাল থানায় মাদক আইনে মামলা রুজু হয়েছে। আসামীদ্বয়কে ০৭(সাত) দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com