শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টাকা তুলতে গিয়ে সড়কেই মৃত্যুর কোলে ঢলে পড়ল হাতি

টাকা তুলতে গিয়ে সড়কেই মৃত্যুর কোলে ঢলে পড়ল হাতি

সিরাজ গঞ্জের সদরে টাকা তুলতে গিয়ে সড়কেই মৃত্যুর কোলে ঢলে পড়ল হাতি। সদর উপজেলার সীমান্ত বাজার এলাকায় টাকা তুলতে আসা সার্কাসের একটি হাতি মারা গেছে। খবর শুনে ভোর থেকেই সেটি দেখতে সেখানে ভিড় করছেন বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা বয়সী লোকজন।

চিকিৎসা শেষে গত এক মাস ধরে টাকা তুলতে তুলতে গতকাল বুধবার সিরাজগঞ্জ পৌঁছায় হাতিটি।গত বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৬টায় সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের সীমান্ত বাজার পেট্রোল পাম্পের পেছনে হাতিটি মারা যায়।

হাতিটির মাহুত সোহেল হোসেন জানান, দীর্ঘদিন নওগাঁ জেলায় হাতিটির চিকিৎসা শেষে ফেরার পথে উপজেলার সীমান্ত বাজারে এলে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। রাতে গুরুতর অসুস্থ হয়ে যায়। ভোর ৬টায় মারা যায়। হাতিটির বয়স ৮৫ বছর।

তিনি আরও বলেন, তার মালিকের আরও ৫টি হাতি রয়েছে। মৃত্যুর খবর পেয়ে মালিক রওনা দিয়েছেন। তিনি এলেই মারা যাওয়া হাতি নিয়ে সিদ্ধান্ত নেবেন। হাতিটির বর্তমান মালিক সিলেটের আব্দুল জলিল সরকার। তার মোবাইলে ফোন দিলে রিসিভ করার পর কেটে দেন। বেশ কয়েকবার ফোন দিলেও আর ধরেননি।

স্থানীয় পরিবেশবাদী সংগঠন বার্ড সেফটি হাউসের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, হাতির খবর শুনে আমি মাঝ রাত থেকেই তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। যখন যোগাযোগ করতে পারি তখন হাতিটি মারা গেছে।

রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর কবির জানান, ব্যক্তি মালিকানার হাতিটির চিকিৎসার অবহেলা ছিল কিনা তা খতিয়ে দেখা হবে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com