রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ব‌রিশাল সি‌টি ক‌র্পো‌রেশ‌নের ২৭ নং ওয়া‌র্ডের কাউ‌ন্সিল‌রের ই‌ন্তেকাল

ব‌রিশাল সি‌টি ক‌র্পো‌রেশ‌নের ২৭ নং ওয়া‌র্ডের কাউ‌ন্সিল‌রের ই‌ন্তেকাল

বরিশাল সিটি কর্পোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ওয়ার্ড কাউন্সিলর ও জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর হোসেনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ।

পারিবারিক সূত্রে জানা গেছে, লিভার ক্যান্সার আক্রান্ত জাহাঙ্গীর হোসেন গত ৬ ডিসেম্বর শহরের ২৮ নম্বর ওয়ার্ডের বাসায় অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে ভর্তি রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। বৃহস্পতিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকলে তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ওই সূত্রটি আরও জানায়, ক্যান্সার আক্রান্ত কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন পার্শ্ববর্তী দেশ ভারতে কয়েক বছর ধরে সেখানে চিকিৎসা করাচ্ছিলেন। এবং সেখানে তার লিভার ট্রান্সপ্লান্ট করারও কথা ছিল। কিন্তু ক্যান্সারের কোষ শরীরের সর্বত্র ছড়িয়ে পড়ায় তা আর সম্ভব হয়নি।
শুক্রবার বিকেলে জাহাঙ্গীর হোসেনের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বরিশাল সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডের অধিকাংশ কাউন্সিলরসহ জনপ্রতিনিধিরা।


এদিকে এই কাউন্সিলরের মৃত্যুতে গভীর শোকপ্রকাশের পাশাপাশি পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এছাড়া আরও শোকপ্রকাশ করেছেন ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com