মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নলছিটি পৌরসভা নির্বাচন উপলক্ষে জনতার মঞ্চে মুখোমুখি ১১ কাউন্সিলর প্রার্থী

নলছিটি পৌরসভা নির্বাচন উপলক্ষে জনতার মঞ্চে মুখোমুখি ১১ কাউন্সিলর প্রার্থী

জনতাই যদি হয় যোগ্যতার মাপকাঠি জনগনই বেছে নেবে যোগ্য প্রার্থী এমন স্লোগান কে সামনে রেখে জনতার মুখোমুখি নলছিটি পৌরসভার ৭নং ওয়ার্ডের ১১ কাউন্সিলর প্রার্থী। সাবেক পৌর আওয়ামী লীগ সভাপতি হাবিবুর রহমান খান (নান্না) এর সভাপতিত্বে শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যার পর ৭ নং ওয়ার্ডের সারদল ব্যাক অফিসের সামনের বিলামের মাঠে অনুষ্ঠিত হয়।
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির নলছিটি পৌরসভার ৭নং ওয়ার্ডের সম্ভব প্রার্থীদের নিয়ে এই ব্যতিক্রম ধর্মী জনসচেতনতা মূলক অনুষ্ঠানটির আয়োজন করেন জেলা ছাত্রলীগ সহ-সভাপতি ইসমাইল হোসেন তালুকদার ও অত্র ওয়ার্ডের যুব সমাজ।

নির্বাচিত হলে ৭ নং ওয়ার্ডের জনগণের জন্য বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা রয়েছে তারই ফিরিস্তি তুলে ধরতে ও জনগণের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে জনতার মঞ্চে জনতার ডাকে একই মঞ্চে সকল প্রার্থীরা প্রশ্নের উত্তর দেন।কাউন্সিল প্রার্থীরা তাদের নিজস্ব কর্ম পরিকল্পনা তুলে ধরেন।

জনতার মঞ্চে উপস্থিত হয়ে প্রতিশ্রুতি তুলে ধরেন সম্ভব্য কাউন্সিলর প্রার্থী মোঃ মামুন তালুকদার, মোঃ লিটন খান, মোঃ জামাল উদ্দিন মনির চৌধুরী, আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন আফজাল মৃধা, হাফিজুর রহমান সজীব, কামরুল হুদা লোটাস, ডাঃ মোঃ রুহুল আমিন শাহজালাল, নুরুন্নাহার বেগম,মিনারা বেগম,হাফিজা বেগম ও কলি বেগম।

অনুষ্ঠানে বর্তমান কাউন্সিলর নুরুল ইসলাম স্বপন ছাড়া সকল প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com