বুধবার, ১৭ Jun ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বোয়ালমারীতে গৃহবধূ ধর্ষণ মামলায় গ্রেফতার ১

বোয়ালমারীতে গৃহবধূ ধর্ষণ মামলায় গ্রেফতার ১

ফরিদপুরের বোয়ালমারীতে জোরপূর্বক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার দুপুরে ধর্ষণের শিকার হওয়া ওই মহিলা বাদি হয়ে বোয়ালমারী থানায় মামলা করেছে।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ময়না ইউনিয়নের পশ্চিম চরবর্নি গ্রামের এক ট্রলি চালকের স্ত্রীকে একই গ্রামের আ. জলিল প্রামানিকের ছেলে শিপন প্রামানিক (৩০) বৃহস্পতিবার সন্ধ্যায় ৭টার দিকে জোরপূর্বক ধর্ষণ করে। ওই গৃহবধূ বাড়ির পাশের নলকূপে পানি আনতে গেলে শিপন তাকে জোর করে পাশের বাঁশবাগানে নিয়ে মুখ চেপে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।

এ সময় ধর্ষক পালানোর চেষ্টা করলে ওই গৃহবধূর চিৎকারে পরিবারের লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে ধর্ষক শিপন প্রামানিককে আসামি করে বোয়ালমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-০৩) এর ০৯ (১) ধারায় মামলা করেন। পুলিশ শিপন প্রামানিককে শুক্রবার দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করেছে।

এ ঘটনায় বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীকে শুক্রবার দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com