ময়মনসিংহে বৃহস্পতিবার রাতে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম, রাস্তা ও লাইনের পাশে শীতবস্ত্রহীন থাকা অসহায়, হতদরিদ্র, পথ শিশু, প্রতিবন্ধী মানুষের মাঝে প্রায় তিন শতাধিক কম্বল বিতরণ করা হয়। রাতেই পুলিশ সুপার ও পুলিশ সুপারের স্ত্রী নগরীর বলাশপুরে (মরাখলা) একটি এতিমখানায় অর্ধশত এতিম শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে কম্বল বিতরণ করেছেন।
ময়মনসিংহ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে এই কম্বল ও মাস্ক বিতরণকালে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান ও তার স্ত্রী ময়মনসিংহ পুনাকের সভানেত্রী কানিজ আহমার, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান মিয়া, ফজলে রাব্বি, হাফিজুল ইসলাম, কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান, ডিবির ওসি শাহ কামাল আকন্দ, রেলওয়ে থানার ওসি মাজহারুল হক সহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান বলেন, বাংলাদেশ পুলিশ অসহায়দের পাশে অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। পৃথিবী যখন নীরব নিস্তব্ধ শীতের শুরুতেই শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সত্যিই প্রশংসনীয়। কুয়াশাচ্ছন্ন শীতে কম্বল পেয়ে হত দরিদ্র জনগোষ্ঠী অনেক খুশী।
Leave a Reply