বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
চেয়ারম্যানরা খুন করলে কিছুই হয় না, চাল চুরি করলে কী হবে’

চেয়ারম্যানরা খুন করলে কিছুই হয় না, চাল চুরি করলে কী হবে’

একজন চেয়ারম্যান খুন করলে কিছুই হয় না, আর সামান্য কয়েকটা চাল চুরি করছি এতে আর কী হবে-প্রকাশ্যে এমন মন্তব্য করার অভিযোগ উঠেছে ভিজিডির চাল আত্মসাতে অভিযুক্ত পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বাদশা ফয়সাল আহম্মেদের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর আলীপুরা ইউনিয়নের শ্লুইজ বাজার এলাকায় জনসম্মুখে এমন কথা বলেন ওই ইউপি চেয়ারম্যান।

শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাহাউদ্দিন মিয়া। এর আগে রোববার ইউপি চেয়ারম্যান বাদশা ফয়সালের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর ৬১৫ জন ভুক্তভোগীর ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের ভিজিডির চাল আত্মসাতের লিখিত অভিযোগ দেন কয়েকজন ইউপি সদস্য। এ ছাড়া বুধবার চেয়ারম্যানের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় জনসাধারণ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ইউপি সদস্য মো. বাহাউদ্দিন মিয়া জানান, ‘আমাদের লিখিত অভিযোগ ও বিক্ষোভ মিছিলের পর চেয়ারম্যান জনসম্মুখে এমন মন্তব্য করেছেন।তিনি আরও বলেন, ‘আলীপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান বাদশা ফয়সালের ভাই কাদের মুন্সি চাল আত্মসাতের ঘটনা মীমাংসার জন্য পাঁয়তারা করছেন। চেয়ারম্যান তার ভাই কাদের মুন্সিকে দিয়ে আমাকে বিষয়টি মীমাংসার জন্য বহুবার প্রস্তাব দিয়েছেন। বাদশা চেয়ারম্যান আমাকে বলেছেন, ‘‘আপনি কী চান। আপনি চুপ থাকেন। আপনি অফ থাকেন। আপনাকে যেটা দেওয়ার আমি দিয়ে দেই।’’ কিন্তু আমি আপসে রাজি হইনি। আমি আত্মসাতকৃত জনগণের চাল ফেরত দিতে বলেছি।

তবে অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বাদশা ফয়সাল আহম্মেদ বলেন, তার বিরুদ্ধে সব ষড়যন্ত্র। সকল অভিযোগই ভিত্তিহীন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. তানিয়া ফেরদৌস বলেন, তিনি অসুস্থ থাকায় ইউপি চেয়ারম্যান বাদশার সঙ্গে তার যোগাযোগ করা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com