সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ডিমলায় হানাদার মুক্ত দিবস পালিত

ডিমলায় হানাদার মুক্ত দিবস পালিত

নীলফামারী ডিমলা উপজেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আয়োজনে পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ অফিস কার্যালয় থেকে একটি আনন্দ র্্যালী বের হয়। আনন্দ মিছিলটি ডিমলা শহরের ছোট বড় সড়ক প্রদক্ষিণ শেষে শুটিবাড়ী মোর সৃতি অম্লানে এসে এক পথসভায় মিলিত হয়।


পথসভার শুরুতে মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন তাঁরা। পথসভায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ডিমলা উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মনি সিংহ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তান সফিয়ার রহমান। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আশরাফ আলী,

বীর মুক্তিযোদ্ধা মকফর আলী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ডিমলা উপজেলা শাখার সহসাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সেন, সাংগঠনিক সম্পাদক ছাইদুল ইসলাম মুক্তি, সহ-সাংগঠনিক তুষার ইসলাম ও অর্থ বিষয়ক সম্পাদক কমরেড কুমার সিংহ প্রমূখ।

পথসভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও ডিমলা উপজেলাকে পাক হানাদার মুক্ত দিবস পালন উপলক্ষে এই ১১ ডিসেম্বরকে নতুন প্রজন্মের মাঝে জাগ্রত করতে হবে। এই দিবসটিকে আগামী দিনে যাতে ব্যাপক ভাবে পালন করা হয়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ উপজেলা শাখার নেতৃবৃন্দের প্রতি আহবান জানান রংপুর বিভাগীয় কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সন্তান সফিয়ার রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com