রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মুক্তিযুদ্ধের বিরুদ্ধে স্লোগান দেওয়া সেই যুবলীগ কর্মীর নামে মামলা

মুক্তিযুদ্ধের বিরুদ্ধে স্লোগান দেওয়া সেই যুবলীগ কর্মীর নামে মামলা

গাজীপুরের শ্রীপুরে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিরুদ্ধে স্লোগান দেওয়া সেই যুবলীগ নেতা শিপু সুলতানসহ ৩৬ জনকে আসামি করে মামলা হয়েছে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে স্লোগান দিয়ে ভিডিও ফুটেজ ফেসবুকে প্রচারের অভিযোগে শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়ন আওয়াম লীগের সাধারণ সম্পাদক লিয়াকত ফকির মামলাটি দায়ের করেছেন।

বৃহস্পতিবার সকালে দায়ের করা ওই মামলায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান খান।

তিনি জানান, তেলিহাটী ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী শিপু সুলতান ছাড়াও তার সহকর্মী জাহাঙ্গীর আলম, মনিরুল ইসলাম হুমায়ূন, শাহাদাৎ হোসেন, বাদল সরকার ও মোজাম্মেল হোসেনকে মামলায় আসামি করা হয়েছে।

মামলার বাদী লিয়াকত ফকির জানান, দায়িত্ববোধ থেকে তিনি এ মামলা দায়ের করেছেন।

জানা যায়, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ করতে গিয়ে শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকার সুফিয়া স্পিনিং মিলের সামনে স্থানীয় যুবলীগ কর্মী শিপু সুলতানের নেতৃত্বে এক বিক্ষোভের আয়োজন করা হয়। ভিডিওতে দেখা যায়-মুলাইদ গ্রামের শামসুল হকের ছেলে শিপু ব্যানারের সামনে দাঁড়িয়ে হ্যান্ড মাইক হাতে নিয়ে বলছেন- মুক্তিযুদ্ধের বিরুদ্ধে , স্বাধীনতার বিরুদ্ধে। শিপু সুলতানের সঙ্গে তাল মিলিয়ে ব্যানার হাতে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীরা ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক অ্যাকশন’ বলে বিক্ষোভ করছেন।

এ ঘটনার দু’দিন পর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। ঘটনার পরপরই শিপু ফেসবুক লাইভে এসে ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, মুখ ফসকে কথাগুলো বেরিয়ে গেছে। এটা একটা অনাকাঙ্খিত ভুল। আমি এটা বলতে চাইনি।’

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

ওদিকে গাজীপুরের শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জামান লিখিতভাবে দাবি করেছেন – উপজেলা ও ইউনিয়ন যুবলীগ কমিটির কোনো সদস্যই নন শিপু সুলতান। তার এমন ধৃষ্টতাপূর্ণ স্লোগানে যুবলীগের সম্মানহানী হয়েছে। একই সঙ্গে শিপু সুলতানের বিচারও দাবি করেছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com