সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ফুলবাড়িয়ায় একদিনে ৩৯ জনকে কামড়ে দিয়েছে পাগলা কুকুর

ফুলবাড়িয়ায় একদিনে ৩৯ জনকে কামড়ে দিয়েছে পাগলা কুকুর


দৌড়ে যাচ্ছে একটি পাগলা কুকুর। আর পথে যাকে পাচ্ছে তাকেই কামড়ে দিচ্ছে। এভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিনে নারী-শিশুসহ অন্তত ৩৯জন মানুষকে কামড়ে আহত করে পালিয়েছে সেই পাগলা কুকুর। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়। এর মধ্যে ২৬ জন হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছেন। এলাকায় কুকুর আতংক বিরাজ করছে।


স্থানীয়রা জানান, উপজেলার চাঁদপুর, কৈয়ারচালা, বিদ্যানন্দ ও কালাদহসহ কয়েকটি গ্রামে মঙ্গলবার সকাল থেকেই একটি বেওয়ারিশ কুকুর বিক্ষিপ্তভাবে ছুটাছুটি করতে থাকে। এসময় কুকুরটি পথচারীদের যার সামনে পড়ে তাকেই কামড় দিয়ে দৌড়ে পালাতে থাকে। এভাবে দিনভর ৩৯জনকে কামড়ে আহত করে। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। সন্ধ্যা পর্যন্ত কুকুরটিকে কেউ আটকাতে পাড়ে নি। পরের দিন বুধবার কুকুরটির কোন হদিস মেলেনি।


স্থানীয় জনতা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মো. আ. হালিম জানান, কালাদহ গ্রামের আ. রশীদের তিন বছরের মেয়ে উর্মী বাড়ির উঠানে খেলছিল। পাগলা কুকুরটি ওই শিশুকে কামড়ে দেয়। শিশুটির মা ছাড়াতে গেলে তাকেও কামড় দেয়। একইদিন ওই গ্রামের বিল্লাল হোসেন, মীম, মারুফ ও দুলালসহ ৬জনকে কুকুরটি কামড় দেয়।

পড়ে তিনি শুনেছেন সারাদিনে কুকুরটি অন্তত ৩৯জনকে কামড়ে দিয়ে পালিয়ে গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান চন্দ্র দেবনাথ কুকুরে কামড়ানোর বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে ২৬ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নিয়েছেন।


ভ্যাকসিন দেয়ার বিষয়ে তিনি বলেন, যাদের ভ্যাকসিন কিনে দেয়ার সামর্থ্য আছে। তারা বাইরে থেকে কিনে আনার পর দেয়া হচ্ছে। যাদের সামর্থ্য নেই, তাদেরকে ময়মনসিংহ সুর্যকান্ত (এসকে) হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com