বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাণীশংকৈলে রোকেয়া দিবস পালিত হয়েছে

রাণীশংকৈলে রোকেয়া দিবস পালিত হয়েছে

ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলায় ৯ ডিসেম্বর বুধবার ” আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ”র আওতায় রোকেয়া দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে এদিন সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র ্যালি বের করা হয়।

পরে উপজেলা হলরুমে নবাগত ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম।

এ ছাড়াও অনুষ্ঠানে রাজনৈতিক সামাজিক নেতা-কর্মি, বিভিন্ন কর্মকর্তা,শিক্ষক ছাত্র-ছাত্রি ও সাংবাদিকরা উপস্থিতছিলেন। স্বাগত বক্তব্য দেন,মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা। আরো বক্তব্য দেন, মহিলা লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, রাণীশংকৈল প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে উপজেলার পাঁচজন জয়িতাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com