শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১
মানুষের মল থেকে সার তৈরিতে ৭০০ কোটি টাকার চুক্তি

মানুষের মল থেকে সার তৈরিতে ৭০০ কোটি টাকার চুক্তি

মানুষের মল প্রক্রিয়াকরণের মাধ্যমে কম্পোস্ট সার তৈরি করতে গাজীপুর সিটি করপোরেশনের সঙ্গে ওয়ার্ল্ড ব্যাংকের ৭০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) গাজীপুর সিটি করপোরেশনের গাছা আঞ্চলিক কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। 

এতে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ওয়ার্ল্ড ব্যাংকের ইন্টারন্যাশনাল ফাইনেন্সিয়্যাল করপোরেশন (আইএফসি)র মি. ফারহান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। 

গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ‘নগরের মানুষের মল-বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে সরকার সিটি করপোরেশনকে একটি প্রকল্প দিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে মল প্রক্রিয়াকরণের মাধ্যমে কম্পোস্ট সার তৈরি হবে। প্রাথমিকভাবে ৭০০ কোটি টাকার চুক্তি হয়েছে। পরবর্তী পর্যায়ে এই টাকার পরিমাণ আরও বাড়বে।’ 

তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুজিবুর রহমান কাজল জানান, দেশের সিটি করপোরেশনগুলোর মধ্যে গাজীপুর সিটি করপোরেশনই প্রথম এ প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে চুক্তি করেছে।

এসময় অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আকবর হোসেন, তত্ববধায়ক প্রকৌশলী মুজিবুর রহমান কাজলসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com