ঝালকাঠির রাজাপুর উপজেলার ৬নং মঠবাড়ি ইউনিয়নের জনপ্রতিনিধিরা যেখানে ব্যর্থ, শহিদুল ইসলাম সেখানে সফল। উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ২ নং ওয়ার্ড হাইলাকাঠির গুয়াবাড়ি (জোড়াপুল) থেকে শুরু করে কানারহাট দাখিল মাদ্রাসা পর্যন্ত সড়কটি স্বাধীনতার পূর্বে থেকে ২-৪টি ওয়ার্ডের গণমানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল।
কিন্তু আজ পর্যন্ত উল্লেখযোগ্য তেমন কোনো উন্নয়ন এর ছোয়া লাগেনি উক্ত সড়কটিতে। স্থানীয় এক বৃদ্ধ মোঃ আনসার গোমস্তা জানান, ৩৫ বছর পূর্বে সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার তালুকদার সড়কটি মেরামত করার পর যুগ যুগ ধরে সড়কটি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে স্থানীয় জনপ্রতিনিধিরা। সড়কটির বেহাল অবস্থা দেখে স্থানীয় যুবক শহিদুল ইসলাম হাওলাদার জনপ্রতিনিধি দের দ্বারপ্রান্তে যান বারবার সড়কটির উন্নয়ন এর জন্য,কিন্তু তাতে হতাশাগ্রস্ত হয়ে জনপ্রতিনিধিদের বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নিজর পৈতৃক জমি বিক্রি করে প্রায় ২.৫০ কিলোমিটার (গুয়াবাড়ি সংলগ্ন জোড়াপুল থেকে শুরু কানারহাট দাখিল মাদ্রাসা ভায়া দেলোয়ার মাস্টারের বাড়ি) সড়ক নির্মান করেন।
সড়কটি মেরামতের জন্য কাজ করতে আসা এক শ্রমিক জানান, সড়কটি মেরামত করতে প্রায় ৩,৭৫,০০০ হাজার টাকা ব্যয় হবে।স্থানীয়রা এমন মহৎ কাজের জন্য শহিদুল ইসলাম এর দীর্ঘায়ু কামনা করেন। শহিদুল ইসলাম হাওলাদার হাইলাকাঠি গ্রামের মৃত আবুল হাশেম হাওলাদারের ছেলে।
Leave a Reply