মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিংড়ায় পাকা আমন ধানে শিষ কাটা পোকার আক্রমনে দিশেহারা কৃষক

সিংড়ায় পাকা আমন ধানে শিষ কাটা পোকার আক্রমনে দিশেহারা কৃষক


নাটোরের সিংড়ায় পাকা আমন ধান ঘরে তোলার মুহুর্তেই শিষ কাটা পোকার আক্রমণে দিশে হারা হয়ে পড়েছে কৃষক। কৃষকরা বলছেন জমিতে ধান কেটে রাখা পরও শিষ কেটে ফেলছেন ওই শিষ কাটা লেদা প্রজাতির পোকা । স্থানীয় ভাবে একে বলা হচ্ছে হিরকাটা পোকা। কীটনাশক দিয়েও দমন করা যাচ্ছে না এসব পোকা। ফলে প্রতি বিঘা জমিতে ৫ থেকে ৬ মণ ধানের ফলন কমে যাচ্ছে। যে জমিতে ১৮ থেকে ২০ মণ ধান হওয়ার কথা সেখানে হচ্ছে ১২ থেকে ১৫মণ।


উপজেলার ইটালী ইউনিয়নের বনকুড়ি,শেরকোল,শ্রীকোল মাঠে জরেজমিনে গিয়ে কৃষকদের সাথে কথা বলে এসব জানা গেছে। শ্রীকোল গ্রামের কৃষক আলহাজ উদ্দিন বলেন,পোকার আক্রমণ ঠেকাতে না পেরে অতিরিক্ত শ্রমিক খরচ দিয়ে জমিতে ধান কাটাচ্ছি। ধান কেটে জমিতে রাখা পরও সেখানে শিষ কাটছে। বাধ্য হয়ে ওই কাটা জমির ধানের উপর কীটনাশক স্প্রে করছি।

শেরকোল গ্রামের কৃষক মিনহাজ বলেন,কীটনাশক দিয়েও কাজ হচ্ছেনা। এই পোকা রাতের বেলায় বেশি কাটে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ বনকুড়ি গ্রামের কৃষক শাহাদত হোসেন বলেন,আমার ৮ বিঘা উনত্রিশ ও চৌত্রিশ আমন ধানের জমির মধ্যে ৫ বিঘা জমির ধান কেটে ধান হয়েছে মাত্র ১০মণ।
একই গ্রামের কৃষক আয়ুব আলী বলেন,আজ থেকে ১০ দিন আগেও এই পোকা দেখা যায়নি। ধান পাকা পরই হঠাৎ করে শিষ কাটা শুরু হয়। প্রথমে দুই এক জমিতে কম বেশি দেখা গেলেও এখন সারা মাঠের জমিতেই মহামারীর মত ছড়িয়ে পড়েছে।


উপজেলা কৃষি অফিসার মোঃ সাজ্জাদ হোসেন বলেন, চলতি বছরে সিংড়া উপজেলায় ১৮হাজার ৫শত হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ হয়েছে। ইতোমধ্যে ধান কাটা শুরু হয়েছে। আবহাওয়া জনিত কারনে এবার পাকা ধানে লেদা পোকার আক্রমণ দেখা দিয়েছে। এই পোকা ধানের শিষ কেটে ফেলছে। যে জমির ধান পেকে গেছে তা দ্রুত কেটে ফেলে ঘরে তোলা এবং আধা পাকা ধানের জমিতে কীটনাশক ব্যবহার করে পোকা দমন করার পরার্মশ দিচ্ছি।

এছাড়া জমিতে পানি রাখার পরার্মশও দেওয়া হচ্ছে। জমিতে পানি থাকলে এ পোকার আক্রমণ ঠেকানো যায়। তবে আমাদের পরার্মশ অনুসরন করলে কৃষক খুব বেশি ক্ষতির মুখে পড়বে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com