সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ভূঞাপুর উপজেলা যুবলীগ

বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ভূঞাপুর উপজেলা যুবলীগ

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য রাতের আঁধারে ভেঙে ফেলার প্রতিবাদে গত সোমবার বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

ভূঞাপুর উপজেলা যুবলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করা হয়। ভূঞাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা মনিরুল ইসলাম বাবু বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন।

উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা বাস-ট্রাক মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা সহ স্থানীয় আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেত্রী বৃন্দ।।

এ বিষয়ে গোলাম কিবরিয়া বড় মনি জানান, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আমরা জীবিত থাকতে কোন দিন বাংলাদশের বুকে মৌলবাদীর ঠাই হবে না। ইনশাল্লাহ

এ বিষয়ে মনিরুল ইসলাম বাবু বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য্য যে বা যাহারা ভেঙ্গেছেন তাদের এই বাংলাদেশে ঠাই হবে না। দরকার পরলে আমরা এর চাইতে কঠিন তম আন্দোলন করব।

উক্ত বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ জানানোর মাধ্যমে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com