মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের উপর আঘাত এবং জঙ্গিবাদ-মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি থানা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং রুহিয়া চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে রুহিয়া থানা আওয়ামী লীগ, রাজাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ, আখানগর ইউনিয়ন আওয়ামী লীগ, ঢোলারহাট ইউনিয়ন আওয়ামী লীগ, সেনুয়া ইউনিয়ন আওয়ামী লীগ, রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বিক্ষোভ শেষে রুহিয়া চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রুহিয়া থানা আওয়ামী লীগের সভাপতি পার্থ সারথি সেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু,

সহ সভাপতি মকবুল হোসেন, অনিল কুমার সেন, রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু, রুহিয়া ইউনিয়নের সভাপতি মনিরুল হক বাবু, সাধারণ সম্পাদক দুলাল রব্বানী, আখানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রোমান বাদশা, সাধারণ সম্পাদক রোকসেদুল হক চৌধুরী স্বপন, ঢোলারহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, রাজাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নীপেন্দ্র নাথ ঝাঁ, সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, সেনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নোবেল চন্দ্র সিংহ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিসহ থানা, ইউনিয়ন ও বিভিন্ন সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত মানে বাঙালির হৃদপিন্ডে আঘাত, বাংলাদেশের ওপর আঘাত। এ আঘাত কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। এটা ক্ষমার অযোগ্য অপরাধ। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে, তারা এদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও সার্বভৌমত্ব বিশ্বাস করে না। ওরা পাকিস্তানের প্রেতাত্মা। তারা বাংলাদেশের সংবিধানেও বিশ্বাসী নয়। এইসব স্বাধীনতা বিরোধীদের সংবিধান অমান্য করার অপরাধে কঠিন শান্তির দাবি করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com