রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কালীগঞ্জে ৮ ইটভাটাকে ৬২ লাখ টাকা জরিমানা

কালীগঞ্জে ৮ ইটভাটাকে ৬২ লাখ টাকা জরিমানা

গাজীপুরের কালীগঞ্জে আটটি অবৈধ ইটভাটাকে ৬২ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।  

সোমবার (৭ ডিসেম্বর) দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটাবিরোধী অভিযান চালান পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

এ সময় মূলগাঁও এলাকায় ফারুক মিয়ার মালিকানাধীন মেসার্স ফারুক ট্রেডার্স (এমএসএম) নামে ছয়টি অবৈধ ইটভাটাকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়। পরে গোনাপাড়া এলাকায় নিরঞ্জন ঘোষের মালিকানাধীন মেসার্স আরসিজি ব্রিকসকে ছয় লাখ টাকা ও আমিনুল ইসলাম আরিফের মালিকানাধীন মেসার্স উমামা ব্রিকসকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা এসব ইটভাটার আগুন নেভায় এবং ভেকু মেশিন দিয়ে ভাটাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানকালে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মো. মমিন ভূঁইয়া, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ, দিলরুবা আক্তার, র‌্যাব-১, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ বলেন, জেলার কালীগঞ্জে আটটি অবৈধ ইটভাটাকে ৬২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com