মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হাত-পা বাঁধা তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার

হাত-পা বাঁধা তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে হাত-পা বাঁধা এক তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৬ ডিসেম্বর) উপজেলার বারবাড়িয়া এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে কালিয়াকৈর থানা পুলিশ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে বলেন, কালিয়াকৈর উপজেলার বারবাড়িয়া এলাকায় বোর্ডঘর-চান্দাবহ সড়কের পাশের ডোবায় রোববার সকালে একটি বস্তা ভাসতে দেখলে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবতির হাত-পা বাঁধা ও গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করে। তার ডান গোড়ালিসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর রাতের কোনো এক সময় তার লাশ ওই ডোবায় ফেলে গেছে দুর্বৃত্তরা। তবে পিবিআই তদন্তের কাজ শুরু করেছে। তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার সঠিক কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com