মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ব‌রিশা‌লে ‌জেলা পু‌লি‌শের নতুন কার্যালয় উ‌দ্বোধন কর‌লেন আই‌জি‌পি ড. বেন‌জীর আহ‌মেদ

ব‌রিশা‌লে ‌জেলা পু‌লি‌শের নতুন কার্যালয় উ‌দ্বোধন কর‌লেন আই‌জি‌পি ড. বেন‌জীর আহ‌মেদ

একদিনের সফরে বরিশাল এ‌সেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। সফরে তিনি বরিশাল জেলা পুলিশের নতুন কার্যালয় উদ্বোধনসহ ৩টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন। পরে জেলা পুলিশ লাইনে পুলিশের কল্যাণ সভায় অংশগ্রহণ করেন। একদিনের সংক্ষিপ্ত সফরে আজ সোমবার সকাল ১১টায় হেলিকপ্টারযোগে বরিশাল যান আইজিপি। সকাল সাড়ে ১১টায় তিনি নগরীর পলিকেটনিক রোডের পাশে নবনির্মিত ৩ তলা পুলিশ সুপার কার্যালয়ের উদ্বোধন করেন।

এ সময় ফলক উন্মোচন করে মোনাজাতে অংশগ্রহণ শেষে আইজিপি বেলুন-ফেস্টুন উড়িয়ে ফিতা কেটে নতুন ভবনের উদ্বোধন করেন। উদ্বোধনকালে আইজিপি’র সাথে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার, রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, র‌্যাব-৮ অধিনায়ক আতিকা ইসলাম, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এবং পুলিশ সুপার মো. সাইফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


এ সময় সাংবাদিকরা কথা বলার চেষ্টা করলেও পুলিশ প্রধান গণমাধ্যমের সাথে কোনো কথা বলতে রাজি হননি। উদ্বোধন শেষে জেলা পুলিশ লাইনসে বরিশাল রেঞ্জের ৬ জেলা ও মেট্রোপলিটনসহ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের সাথে মতবিনিময় করেন পুলিশ মহাপরিদর্শক।

পরে তিনি জেলা পুলিশ লাইন্সের নবনির্মিত প্রধান গেট ও পুলিশ অফিসার্স মেসের উন্নয়ন কাজের উদ্বোধন করেন। পুলিশ প্রধানের সফর উপলক্ষে বরিশাল নগরীতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com