কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময়ে ভাস্কর্যের মুখ ও হাতের অংশ ভাঙচুর করা হয় ।
এরই প্রতিবাদে আজ রবিবার নীলফামারীর ডিমলায় বিক্ষোভ করেছে ডিমলা উপজেলা ছাত্রলীগ।
ডিমলা উপজেলা ছাত্রলীগের আহবায়ক, আবু সায়েম সরকার বলেন, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় জড়িতদের অতি দ্রুত বিচারের দাবি জানাচ্ছি এবং রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর যে ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে তা যেন দ্রুত তৈরি করা হয়।
যুগ্ন আহবায়ক আব্দুর রশিদ লেবু জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ করছি এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ সময় ভাস্কর্যবিরোধীদেরকে প্রতিহত করার আহ্বান জানান স্থানীয় সর্বসাধারণ।
Leave a Reply