মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে বাড়িঘর ভাংচুর ও লুটপাট আহত ১০

বোয়ালমারীতে বাড়িঘর ভাংচুর ও লুটপাট আহত ১০


ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের চরশেখর ও দুর্গাপুর গ্রামে শনিবার (০৫.১২.২০) সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাধা দিতে গিয়ে প্রায় ১০ জন আহত ও ১৫ টি বাড়িঘর ভাংচুর করা হয়।


সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শেখর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রইসুল ইসলাম পলাশ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে শনিবার সকালে আবুল কালাম আজাদের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পলাশ সমর্থক দুর্গাপুর গ্রামের ফরহাদ শেখ, তোকান মিয়া, ওহিদ শেখ, মোস্তফা শেখ, হাসু শেখ, খায়ের শেখ ও বাবলু শেখসহ প্রায় ১৫টি বাড়িঘরে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে বলে জানান ক্ষতিগ্রস্থ দুর্গাপুর গ্রামের বাবলু শেখ। এসময় বাধা দিতে গেলে প্রায় ১০ জন আহত হয়।

মারাত্মক আহতরা বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
সংঘর্ষের ব্যাপারে রইসুল ইসলাম পলাশ বলেন, আবুল কালাম আজাদের সমর্থক বাকিয়ার দফাদার, পান্নু, ও জিয়ার নেতৃত্বে আজ সকালে আমার সমর্থকদের বাড়িঘরে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হয়।


আবুল কালাম আজাদ বলেন, সুদে টাকার লেনদেন নিয়ে সংঘর্ষের ঘটনা শুনেছি। আমার কোনো লোকজন কারও বাড়িঘর ভাংচুর বা লুটপাট করেনি। রাজনৈতিক ফায়দা লুটার জন্য প্রতিপক্ষের লোকজন অপপ্রচার করছে।


এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, সংঘর্ষের খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এলাকার পরিবেশ এখন শান্ত। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com