মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শখের পেশা তাই ছাড়তে পারিনা

শখের পেশা তাই ছাড়তে পারিনা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বড়গাঁ গ্রামের রাজপ্রসাদ পালের স্ত্রী মালতী রানী পাল মৃৎশিল্পের পেশার মাধ্যমে পরিবারের ভাগ্যোন্নয়ন করেছেন। মৃৎশিল্পের কাজ করেই ছেলেদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন তিনি। এই পেশায় আঁকড়ে থেকেই বড় ছেলের ভালো চাকরিও জুটিয়েছেন।

এই মৃৎশিল্পের পেশা বা পালের কাজকে অনেকেই ছোট মনে করেন। কিন্তু মালতী পালের এক ছেলে পুলিশের উপ-পুলিশ পরিদর্শক হওয়ার পরও তিনি পরিবারের বোঝা হয়ে থাকতে চান না। পরিবারে স্বচ্ছলতা থাকা সত্ত্বেও বাড়তি আয়ের মাধ্যম হিসেবে স্বামীর বংশানুক্রমিক পেশাকে বেছে নিয়েছেন তিনি।

মালতী রানী পাল জানান, তার দুই ছেলে ও এক মেয়ে। মেয়েকে ভালো ঘরে বিয়ে দিয়েছেন। বড় ছেলে উপ-পুলিশ পরিদর্শক, আর ছোট ছেলে ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে স্নাতকোত্তর পাস করেন। এখন ভাল চাকুরির আশায় ঢাকায় বিসিএসের প্রস্তুতি নিচ্ছেন।

মালতী এখন মাটি দিয়ে পরম যত্নে দইয়ের টোপা (হাঁড়ি) তৈরি করেন। সপ্তাহে তিন দিন টোপা তৈরি করেন। একদিনে ৫০/৬০টি দইয়ের টোপা তৈরি করা যায়। প্রতিটি টোপা শুকনো অবস্থায় না পুড়িয়ে চার টাকা দরে অন্য পালের নিকট বিক্রি করেন।

মালতী রানী পাল বলেন, মাটির এ কাজকে ভালবেসে ফেলেছি। তাই এখন ছাড়তে পারছি না। বড় ছেলে ভাল চাকুরি করে। এখন মাটির কাজ না করলেও চলে। তবু এই জাত পেশাকে ছাড়তে মন চায় না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com